যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের – বর্ণমালা টেলিভিশন

যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৪৫ 116 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে মাত্র নয় মাসের মাথায় সেই দায়িত্ব হারাতে হলো তাকে—মূল কারণ হিসেবে উঠে এসেছে বিপিএল আয়োজন নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট। গত বছরের আগস্টে এনএসসির কোটায় পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন ফারুক আহমেদ। পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েন। কিন্তু চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে সভাপতি করা হয় জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের সঞ্চালিত ‘ঠিকানা’ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বোর্ডের অধিকাংশ পরিচালক ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছিলেন। ‘বিপিএল আয়োজন নিয়ে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টে দেখা যায়, রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনায় ব্যর্থ হয়েছে, খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ব্যর্থতাগুলোই তার সরিয়ে দেওয়ার বড় কারণ,’—বলেন আসিফ মাহমুদ। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ। ১৯৯৩ সালের আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দেন এবং ১৯৯৯ বিশ্বকাপে শেষবার জাতীয় দলে খেলেন। খেলোয়াড়ি জীবনের পর দুই দফায় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জাতীয় দলে অভিষেক পান। ৮ বছর বিরতির পর বিসিবি সভাপতি হিসেবে ফিরে আসা ফারুকের মেয়াদ শেষ হলো হঠাৎ করেই। তদন্ত রিপোর্টের পর্যবেক্ষণ ও বোর্ড পরিচালনায় মতবিরোধই শেষ পর্যন্ত তার বিদায়ের পথ তৈরি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই