যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ | ৮:৪২ 188 ভিউ
যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য অস্ত্রবিরতির প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার ত্রিপক্ষীয় বৈঠক। অঞ্চলটিতে দীর্ঘ মেয়াদে শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। হোয়াইট হাউসে দুই নেতার সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় বেলা ১১টায় হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারাও হোয়াইট হাউসে গেছেন। কয়েক ঘণ্টা পর জেলেনস্কিসহ তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে। শান্তি চুক্তির জন্য ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার দরকার নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন। তাদেরকে খুব ভালো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি জানান, ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী তার দেশ। কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনীয়দের সমর্থন আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই