মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে – বর্ণমালা টেলিভিশন

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ | ৫:২৯ 33 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ফলাফল নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বহুল আলোচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর আর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ থাকছে না। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় প্রদান করেন। যে কারণে বাতিল হলো প্রার্থিতা আদালত সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর এই মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁর নির্বাচনী আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগ পর্যন্ত লড়াই চালায়। সর্বোচ্চ আদালত আজ ওই আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। আইনজীবীরা জানিয়েছেন, আদালতের পূর্ব নির্দেশনানুযায়ী এই আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছিল। আজকের চূড়ান্ত রায়ের পর তাঁর ক্ষেত্রে আর কোনো নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে না এবং নির্বাচন কমিশন এই আসনে পরবর্তী প্রয়োজনীয় আইনি বা নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করবে। যে কারণে ‘মো-সা-দ’ বিতর্কে আসলাম আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের এই রায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর পুরনো সেই ‘ই/স/রা/য়ে/লি কানেকশন’ বা ‘মো-সা-দ’ বিতর্ক। ২০১৬ সালের মে মাসে ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ও মেন্দি এন সাফাদি সেন্টারের প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। তৎকালীন সরকারের অভিযোগ ছিল, ই/স/রা/য়ে/লি গোয়েন্দা সংস্থা মো-সা-দে-র এজেন্টের সঙ্গে বৈঠক করে আসলাম চৌধুরী রাষ্ট্রবিরোধী ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ওই বছরের ১৫ মে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। যদিও আসলাম চৌধুরী ও তাঁর দল বিএনপির দাবি ছিল— সেটি কোনো পরিকল্পিত রাজনৈতিক বৈঠক ছিল না, বরং একটি ব্যবসায়িক অনুষ্ঠানে গিয়ে কাকতালীয়ভাবে সেই ই/স/রা/য়ে/লি নেতার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। দীর্ঘদিন কারাবাসের পর সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে তিনি মুক্ত হলেও এবং এবারের নির্বাচনে অংশ নিলেও, ঋণখেলাপির পুরনো জালে আটকে শেষ পর্যন্ত সংসদের চৌকাঠ আর মাড়ানো হলো না এই আলোচিত বিএনপি নেতার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক