মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না – বর্ণমালা টেলিভিশন

মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ 121 ভিউ
আইপিএল ২০২৫ আসরে মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ২১ ওভারে ২৩৩ রান দিয়ে তার ইকোনমি রেট দাঁড়িয়েছে ১১.১ এ। সবচেয়ে বাজে দিনটা এল ১২ এপ্রিল, শনিবার। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং করতে নেমে শামি খরচ করেন ৭৫ রান। চার ওভারের এই স্পেল এখন আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল। এর আগে এই রেকর্ড ছিল মোহিত শর্মার দখলে, যিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রান দিয়েছিলেন। সেই রেকর্ড পেছনে ফেলে এখন শামিই শীর্ষে। শামির প্রথম ওভারে আসে ১৪ রান। দ্বিতীয় ওভারে আরও ২৩। যদিও তৃতীয় ওভারে কিছুটা ফিরেছিলেন, খরচ করেন মাত্র ১১ রান। কিন্তু চতুর্থ ওভারে সব ভেঙে পড়ে। ইনিংসের শেষ ওভারে মার্কাস স্টয়নিস তাকে চারটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২৭ রান। এই ওভারের কারণেই ৭৫ রানের লজ্জার রেকর্ড গড়ে বসেন শামি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের তালিকায় শীর্ষ পাঁচ: ০/৭৬ - জোফ্রা আর্চার বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ, ২০২৫ ০/৭৫ - মোহাম্মদ শামি বনাম পাঞ্জাব কিংস, হায়দরাবাদ, ২০২৫ ০/৭৩ - মোহিত শর্মা বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪ ০/৭০ - বাসিল থাম্পি বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ২০১৮ ০/৬৯ - ইয়াশ দয়াল বনাম কলকাতা নাইট রাইডার্স, আহমেদাবাদ, ২০২৩

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন