মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ – বর্ণমালা টেলিভিশন

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৮:৫৪ 99 ভিউ
মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১),কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) এবং রাকিব (১৮)। মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা