মেসি গোল পেতেই জিতল মায়ামি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ মে, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ণ
152 ভিউ

মেসি গোল পেতেই জিতল মায়ামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:১৬ 152 ভিউ
মেজর লিগ সকারে গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। তাতে জয় পাচ্ছিল না তার দল ইন্টার মায়ামিও। অবশেষে রেড বুলসের বিপক্ষে গোলের দেখা পেল মেসি। আর তাতেই রীতিমতো উড়ে গেল প্রতিপক্ষ। চার গোল হজম করতে হয়েছে তাদের। মেসিরা জয় পেয়েছে ৪-১ গোলে। রোববার সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি। এই ম্যাচের আগে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। সেই দুটি ম্যাচের মাঝে মেজর লিগ সকারে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডালাসের বিপক্ষে। তবে অবশেষে তিন ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর মেসি গোল পেয়েছেন চার ম্যাচ পর। এদিন ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে ভাইগান্টের ক্রস থেকে বল জালে পাঠান বক্সের ভেতর ফাঁকায় থাকা হাইতির ফরোয়ার্ড পিঁকু। এরপর সেই ধারা অব্যাহত রেখে আরও তিনটি গোল দিয়েছে মায়ামি। মাঝে প্রথমার্ধে একটি গোল শোধ দিতে পেরেছে রেড বুলস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মেসি। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সের ভেতর গায়ে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের ভলিতে গোল করেন মায়ামি অধিনায়ক। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচে এখন মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!