মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার – বর্ণমালা টেলিভিশন

মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ | ৪:২৭ 66 ভিউ
শেষ পর্যন্ত ফাইনালাসিমা না হওয়াতে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারই পরিপ্রেক্ষিতে আগামী এনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা। মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচটির জন্য ২৮ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছেন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজদের মতো বড় তারকারা। স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ। এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে। চোটের কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় কোচ স্কালোনি আস্থা রেখেছেন নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিন্নির ওপর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এখন পর্যন্ত এটিই আর্জেন্টিনার একমাত্র নির্ধারিত প্রীতি ম্যাচ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। একনজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি। ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ