মেসির জন্য ভেন্যু পরিবর্তন, তবুও রেকর্ড দর্শক – বর্ণমালা টেলিভিশন

মেসির জন্য ভেন্যু পরিবর্তন, তবুও রেকর্ড দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:৩০ 136 ভিউ
কলম্বাস ক্রুর ঘরের মাঠের দর্শক ধারণক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি তাই সরিয়ে নেওয়া হয় কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ডে। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর স্বত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিকই হলো। মেসিদের জয়যাত্রাও চলতে থাকল। মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ৩০ মিনিটে হেডে একমাত্র গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি। মাঠে এদিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড। গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি। তবে জয়ের আনন্দেই মাঠ ছাড়েন মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তিনে মিয়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫