মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর – বর্ণমালা টেলিভিশন

মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩০ 115 ভিউ
আগামী বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুনের মধ্যে বার্সেলোনার প্রেসিডেন্ট পদের নির্বাচন হবে। বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে নির্বাচনে লড়াই করবেন ভিক্টর ফন্ট, মার্ক সিরিয়া ও জাভি ভিলাজোয়ানা। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী মার্ক সিরিয়া প্রতিশ্রুতি দিয়েছেন- তিনি প্রেসিডেন্ট হলে যেকোন মূল্যে মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবেন। করোনাকালে তারকা ফুটবলারদের বেতন দিতে গিয়ে একপ্রকার দেউলিয়া হয়ে গিয়েছিল বার্সেলোনা। ক্লাবের আর্থিক কাঠামো ভেঙে পড়ায় ক্যাম্প ন্যু ছেড়ে প্যারিসে পাড়ি জমাতে হয়েছিল লিওনেল মেসির। কিংবদন্তির ক্লাব ছাড়ার ঘটনায় নির্বাচনে প্রেসিডেন্ট মারিও বার্তামেউ হেরে যান। অন্যদিকে গত প্রেসিডেন্ট নির্বাচনে হুয়ান লাপোর্তা ঘোষণা দিয়েছিলেন- জয়ী হলে মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবেন। ২০২২ মৌসুম শেষে ফ্রি এজেন্টে মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। ওই সময় মেসির বার্সায় ফেরার জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু লাপোর্তা কথা রাখেননি। স্বল্প বেতনে মেসিকে বার্সায় ফেরানোর সুযোগ থাকলেও ফেরাননি তিনি। এবার মার্ক সিরিয়া একই প্রতিশ্রুতি দিলেন, ‘আমাদের মেসিকে দরকার। যেকোন মূল্যে।’ তবে নতুন এই প্রেসিডেন্ট প্রার্থী কোন ভূমিকায় মেসিকে দরকার তা বলেননি। মেসিকে খেলোয়াড় হিসেবে তিনি ক্যাম্প ন্যুতে ফেরাতে কাজ করবেন নাকি ক্লাবের পরিচালক বা অন্য কোন ভূমিকায় তা পরিষ্কার করেননি। মেসি অবশ্য বারবার বলেছেন, ফুটবল ক্যারিয়ার শেষ করে তিনি বার্সায় ফিরবেন। এটাই তার ঘর। কিছুদিন আগেই যেমন গভীর রাতে গোপনে ক্যাম্প ন্যুতে প্রবেশ করেন লিও। এরপর ইনস্টাগ্রামে লেখেন, ‘হৃদয় দিয়ে অনুভব করি এমন এক স্থানে ফিরেছিলাম। সেখানে ফিরলে হাজারগুন সুখী মনে হয়। একদিন নিশ্চয় ফিরব এখানে। শুধু খেলোয়াড় হিসেবে বিদায় বলতে নয়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ