মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

মেয়েদের আরেক ইতিহাস, প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৭:১১ 218 ভিউ
প্রথমবার এশিয়ান কাপ ফুটবলে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। তাদের পথ অনুসরণ করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলেও জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। তবু সমীকরণের হিসেবে মূল পর্বে খেলার সুযোগ ছিল। গ্রুপ ‘এইচে’ রানার্স আপ হওয়া বাংলাদেশকে রানার্স আপের পয়েন্ট টেবিলে সেরা তিনে থাকতে হতো। রোববার দিনের অপর ম্যাচে ‘ই’ গ্রুপের লেবাননকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে চীন। এতেই বাংলাদেশের সেরা তিনে থাকা নিশ্চিত হয়েছে। এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হয় এই বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে আট গ্রুপ থেকে সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। গ্রুপের আট রানার্স আপ থেকে তিন দল খেলবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে মূল পর্বে। আগামী বছরেরে এপ্রিলে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টটি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ১২ ম্যাচে অপরাজিত ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ভালো শুরু করেছিল পিটার বাটলারের দল। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি বাংলাদেশেই করেছিল। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শক্তিশালী দক্ষিণ কোরিয়া লিড নেওয়ার পর পিছিয়ে পড়ে মেয়েরা। ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিনটি গোল। এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক লাওরের বিপক্ষে ৩-১ গোলের জয় পায়। এরপর তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলের ব্যবধানে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?