মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া – বর্ণমালা টেলিভিশন

মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ৬:২৯ 147 ভিউ
বুধবার রাতে রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। ইতালিয়ান কাপ ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল এসি মিলানকে। এই জয়ে বোলোনিয়া ৫১ বছর পর জিতল কোনো বড় শিরোপা। শেষবার তারা এই ট্রফি জিতেছিল ১৯৭৪ সালে। একমাত্র গোলটি করেন ড্যান এনডোয়ে। ম্যাচের ৫৩তম মিনিটে তিনি মিলানের রক্ষণ ভেদ করে দুর্দান্ত শটে বল জালে পাঠান। এর আগ পর্যন্ত ম্যাচটিতে দুই দলি লড়াই করেছে দাঁতে দাঁত চেপে। এনডোয়ের গোলের পর বোলোনিয়া জমাট রক্ষণের পসরা সাজিয়ে বসে, এই দুর্ভেদ্য দুর্গ আর ভাঙা হয়নি মিলানের। এই শিরোপা বোলোনিয়ার ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। ১৯৭৪ সালে শেষবার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর এত বছর বড় কোনো ফাইনালেই উঠতে পারেনি তারা। এবার কাপ ফাইনালে উঠে এসেই বাজিমাত করল। বোলোনিয়ার কোচ ভিনচেনজো ইতালিয়ানো এই জয়ের মাধ্যমে তার কোচিং ক্যারিয়ারের প্রথম বড় ট্রফি জিতলেন। এর আগে তিনি ফিওরেন্তিনার কোচ হিসেবে তিনটি ফাইনাল হেরেছিলেন, যার মধ্যে ছিল গত বছরের ইতালিয়ান কাপ ফাইনালও। ম্যাচ শেষে উল্লসিত খেলোয়াড়েরা কোচ ইতালিয়ানোকে কাঁধে তুলে নেন। গ্যালারিতে তখন আনন্দ-অশ্রুতে ভেসে যাচ্ছিল বোলোনিয়া সমর্থকরা। বহু সমর্থক ছিলেন সেখানে, যারা মনে করেছিলেন জীবদ্দশায় আর এমন কোনো শিরোপা দেখবেন না! তবে বোলোনিয়া তাদের ভুল প্রমাণ করে ছাড়ল আজ! অন্যদিকে মিলানের জন্য এটি ছিল আরও একটি হতাশাজনক রাত। ২০০৩ সালে তারা সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল। সে বছরই তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার সবদিক থেকেই দুর্দশায় দিন কাটছে তাদের। সিরি আ-তেও পিছিয়ে আছে তারা, আর এই হারে কাপ জয়ের স্বপ্নও ভেঙে গেল। ম্যাচের শুরুর দিকে সুযোগ পেয়েছিল দুই দলই। অষ্টম মিনিটে বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোলের সুযোগ পান, তবে মিলানের গোলকিপার মাইক মিয়াঁ তা ঠেকিয়ে দেন। পরে বোলোনিয়ার ডিফেন্ডার বেউকেমা ভুল করে নিজের গোলকিপারের দিকে বল ঠেলে দেন, কিন্তু ভাগ্যক্রমে মিলানের লুকা ইয়োভিচ সেই বল সরাসরি স্কোরুপস্কির গায়ে মারেন। ম্যাচের পরে অংশে দুই দলই কিছুটা সতর্ক হয়ে খেলছিল। তবে ৫৩ মিনিটে রিকার্ডো ওরসোলিনি বল নিয়ে বক্সে ঢোকার সময় থিও এর্নান্দেজ ট্যাকল করেন। কিন্তু বল পেয়ে যান এনডোয়ে। তিনি দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করে ইতিহাস রচনা করেন। এরপর মিলান চেষ্টা করলেও আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। ৭১ মিনিটে বদলি খেলোয়াড় সান্তিয়াগো হিমেনেজ একটি বড় সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার দুর্বল প্রথম টাচে বল স্কোরুপস্কির হাতে চলে যায়। শেষদিকে বোলোনিয়া রক্ষণে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়ে আনন্দে। এই জয় শুধু একটি কাপ জয় নয়, এটি একটি শহরের দীর্ঘ অপেক্ষার অবসান। দিনটাকে নিশ্চয়ই বোলোনিয়া তাদের ফুটবল ইতিহাসে লিখে রাখবে সোনার হরফে!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?