নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের
মিয়ানমারের রাজনীতিতে ফের বড় পরিবর্তনের আভাস। চার বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি-কে বন্দি করে ক্ষমতা দখল করেছিল জান্তা।
বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এ বছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেনারা। তবে নতুন নিয়মে সু চি-র দল এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। একদিকে চিন চাইছে তাদের বহু প্রতীক্ষিত ‘চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডর’ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে।
এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব চিন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে, মিয়ানমারে যদি বেজিং দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করে তবে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারের অস্থিরতায় চীন ইতোমধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে নয়াদিল্লি সীমিতভাবে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখলেও এখনো সক্রিয় উদ্যোগে পিছিয়ে আছে। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য।
এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সব দেশই মিয়ানমারের দিকে তাকিয়ে আছে। কারণ সীমান্ত অস্থিরতা কেবল ভারত বা চীনের নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।