নিউজ ডেক্স
আরও খবর
স্বস্তির জয় বাংলাদেশের
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
মা হারালেন শেখ মেহেদী
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ রোববার ২২ ফেব্রুয়ারি সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদীর মাতৃবিয়োগে শোকও প্রকাশ করেছে তারা।
বিসিবি জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে বিসিবি।’
মেহেদী ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্ম নেন। ২০২১ সালে তিনি অভিষিক্ত হন বাংলাদেশ জাতীয় দলে। এরপর থেকে টি-টোয়েন্টি দলে অনেকটা অবিচ্ছেদ্য অংশই হয়ে পড়েছেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিনি খেলেছেন ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।