‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাঙচুর, আটক ৪৫ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫
১০:২২ পূর্বাহ্ণ
177 ভিউ

আরও খবর

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় ইপিজেডের ২ কারখানায় ভাঙচুর, আটক ৪৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:২২ 177 ভিউ
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়াকে কেন্দ্র করে আদমজী ইপিজেডের ভিতরে দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগত দুর্বৃত্তদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় ইউনোস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার কাঁচ ভাঙচুর করে। ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা। শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিকরা জানায়, বিকাল ৫টার দিকে ৩০০-৪০০ জন বহিরাগত যুবক ইপিজডে ভিতরে ঢুকে ইপিজেডের শ্রমিকদের মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিতে বলে। এ নিয়ে ইউনোস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। শিল্পাঞ্চল পুলিশ-৪ এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, বহিরাগত ৩০০-৪০০ যুবক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইপিজেডের শ্রমিকদের নিয়ে মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এ সময় ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি কারখানার কাচ ভাঙচুর করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি। গ্রেফতার এবং ঘটনার ব্যাপারে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলমকে এ প্রতিবেদকসহ স্থানীয় সাংবাদিকরা একবাধিকবার ফোন করলেও তিনি কারও ফোন রিসিভ করেননি। তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‌্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতো নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক