মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি – বর্ণমালা টেলিভিশন

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৫ | ৭:০৭ 232 ভিউ
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত জাপানের তোমিকো ইতুকা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার জানায়, গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান। প্রথম বিশ্বযুদ্ধের আগে ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস। দীর্ঘ আয়ুর প্রাপ্তিতে খ্যাতি আছে জাপানের জনগণের। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায়ও আছেন দেশটির বেশ কয়েকজন। গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ৯৫ হাজারের বেশি মানুষ আছেন, যার ৮৮ শতাংশই নারী। এক দশক আগে দেশটিতে ১০০ বছর বয়সী মানুষ ছিলেন প্রায় ৬৮ হাজার। যদিও ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। সূত্র: ডয়চে ভেলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী