‘মাগনায়’ সাঁতার শেখান বগুড়ার মাসুদ রানা – বর্ণমালা টেলিভিশন

‘মাগনায়’ সাঁতার শেখান বগুড়ার মাসুদ রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:৪১ 140 ভিউ
কোনো সাঁতারু অসুস্থ হলে খোঁজ পড়ে কোচ মাসুদ রানার। টুর্নামেন্টের আগে তার কাছ থেকে সাঁতারু নেয় ক্লাবগুলো। সব সময় প্রস্তুত বগুড়ার এই সাঁতার কোচ। মিরপুরের সাঁতার কমপ্লেক্সে মাসুদ রানা ও নীলুফার ইয়াসমিন দম্পতি হাজির সাঁতারুদের নিয়ে। মাসুদ রানার হাতে স্টপ ওয়াচ। মুখভর্তি পান। পুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াচ্ছেন। সাঁতারুর টাইমিং, কোন ক্লাব থেকে পদক জিতল, জানতে তার ছোটাছুটি। এবারের জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৫ জন সাঁতারু ঢাকায় নিয়ে এসেছেন মাসুদ রানা। বগুড়া শহরের সাতমাথা গোয়াল রোডে একসময় জ্বালানি তেল বিক্রি করতেন তিনি। সেই ব্যবসা ছেড়ে এখন পুরো সময় সাঁতারু তৈরির পেছনে দেন। বয়সভিত্তিক সাঁতারে তার ও বিভিন্ন ক্লাবের হয়ে এ পর্যন্ত ১০৪টি সোনা জিতেছে মাসুদ রানার হাতে গড়া সাঁতারুরা। তিনি সাঁতারুদের অনুশীলনের জন্য টাকা-পয়সা নেন না। মাসুদ বলেন, ‘একেবারে ফ্রি। বগুড়ার ভাষায় মাগনা। আমি সাঁতার শেখাতে কারও কাছ থেকে টাকা-পয়সা নিই না। আমৃত্যু এটা করে যাব। বড় দলকে অনেক সোনার পদক দিয়েছি। এ পর্যন্ত ১০৪টি সোনা জিতেছে আমার ছেলেমেয়েরা। এর মধ্যে ২২টিতে নতুন রেকর্ড হয়েছে।’ সব মিলিয়ে প্রায় ১২ হাজার সাঁতারু তৈরি করেছেন তিনি। গর্বের সঙ্গে বলেন, ‘এ পর্যন্ত বয়সভিত্তিক ও সিনিয়র জাতীয় সাঁতারে সব মিলিয়ে ১২,২৩৭ জনকে রেজিস্ট্রেশন করিয়েছি। সবাইকে ফ্রি শিখিয়েছি। কোনো ডোনেশন নিইনি। জেলা ক্রীড়া সংস্থারও সহযোগিতা পাইনি।’ ১৯৮৮ সাল থেকে সাঁতারের কোচিং করান তিনি। সাঁতারু ছিলেন। সাফল্য অনেক পরে এসেছে, ‘২০১৭ সাল থেকে আমার সাঁতারুরা সোনা জেতা শুরু করে। এ পর্যন্ত দুবার সেরা পুরস্কার পেয়েছে আমার সাঁতারু।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?