মহিলা কলেজের অধ্যক্ষের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
৬:৫১ অপরাহ্ণ
171 ভিউ

আরও খবর

মহিলা কলেজের অধ্যক্ষের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫১ 171 ভিউ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে নগরীতে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনসাধারণের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। মঙ্গলবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীর ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিনাকারণে কলেজের অধ্যক্ষকে বদলি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। দ্রম্নত আদেশ বাতিল করে পূর্ণবহাল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সদর এসিল্যান্ড সাদিয়া আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজির ক্লাসও নিতেন। শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটা তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন। এই আন্দোলনের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি সরকারি আদেশে এই কলেজে দায়িত্বে এসেছেন আবার সরকারের আদেশে চলে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক