মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক – বর্ণমালা টেলিভিশন

মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ November, ২০২৫ | ৬:৪১ 163 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করে চমক দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা) আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব। মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান, রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান–ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে খুবই আনন্দমুখর পরিবেশে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কাজ চলছে এবং অনলাইনেও ভালো সাড়া মিলছে। আশা করছি, যারা আসলেই জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চান, তারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে পারব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী