মঙ্গলে যমজ যান পাঠাতে উড়ল ব্লু অরিজিনের রকেট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ নভেম্বর, ২০২৫
৪:১২ অপরাহ্ণ
99 ভিউ

মঙ্গলে যমজ যান পাঠাতে উড়ল ব্লু অরিজিনের রকেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:১২ 99 ভিউ
বিশ্বের মহাকাশপ্রিয় লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে মুহূর্তের জন্য, অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেই সঙ্গে নতুন ইতিহাস গড়ল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি মহাকাশযান পেটে নিয়ে লোহিত গ্রহ মঙ্গলের উদ্দেশে ব্লু অরিজিন সফলভাবে নিউ গ্লেন বুস্টার রকেট উৎক্ষেপণ করে। একই সঙ্গে উৎক্ষেপণের পর রকেটের প্রথম ধাপের বুস্টারটি নির্দিষ্ট স্থানে নিরাপদে অবতরণ করাতেও সক্ষম হয়েছে তারা। এ দিন ব্লু অরিজিনের গবেষকরা রকেট বুস্টারটি নিখুঁতভাবে ভাসমান প্ল্যাটফর্মে অবতরণ করানোর পর উপস্থিত সবাই উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর আগে কেবল আরেক ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স এমন সফল অবতরণের কৃতিত্ব অর্জন করতে পেরেছিল। নাসা সম্প্রতি তাদের পরিকল্পিত চন্দ্রাভিযানের জন্য দরপত্র আহ্বান করার ফলে দুই ধনকুবেরের মালিকানাধীন বেসরকারি মহাকাশ সংস্থার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্লু অরিজিনের এই অর্জন এলো। এর আগে পৃথিবী এবং মহাশূন্য উভয় স্থানের আবহাওয়াজনিত কারণে ব্লু অরিজিনের উৎক্ষেপণটি বেশ কয়েক দিন ধরে স্থগিত ছিল। এর মধ্যে গত রোববার প্রথম রকেটটি উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীর আবহাওয়ার কারণে তা স্থগিত হয়। এরপর বুধবার মহাশূন্যে ‘অত্যন্ত উচ্চ সৌর কার্যকলাপের’ কারণে দ্বিতীয়বারের মতো পিছিয়ে যায় উৎক্ষেপণ। বলা হচ্ছে, রকেটটির ইতিহাসে দ্বিতীয় ফ্লাইটে ব্লু অরিজিন সফলভাবে বুস্টারটি পুনরুদ্ধারে সক্ষম হয়েছে, যা এটিকে পুনর্ব্যবহারের উপযোগী করে তুলবে। এদিকে মঙ্গলের উদ্দেশে ব্লু অরিজিনের রকেটের সফল উৎক্ষেপণে সংস্থার কর্মকর্তা ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসার প্রধান হিসেবে মনোনীত ইলন মাস্কের সহযোগী জ্যারেড আইজ্যাকম্যানও এক্স পোস্টে ব্লু অরিজিনকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে এক্সে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন ইলন মাস্ক নিজেও। জানা গেছে, ৩২২ ফুট বা ৯৮ মিটার লম্বা নিউ গ্লেন রকেটের কাজ হবে নাসার বানানো ‘ব্লু’ এবং ‘গোল্ড’ নামে দুই যমজ মহাকাশযানকে মঙ্গলের কক্ষপথের দিকে ছুড়ে দেওয়া। নাসার মহাকাশযানগুলোর লক্ষ্য হলো লালগ্রহের জলবায়ু ইতিহাস অধ্যয়ন করা। এই গবেষণার চূড়ান্ত আশা হলো ভবিষ্যতে প্রতিবেশী গ্রহটিতে মানুষ পাঠানো। নাসার হেলিওফিজিসিস্ট জোসেফ ওয়েস্টলেক জানান, মহাকাশযান দুটি প্রথমে একটি নিরাপদ পার্কিং কক্ষপথ খুঁজে বের করবে যাতে তারা পৃথিবীর মহাকাশ আবহাওয়ার পরিমাপ নিতে পারে। এরপর ২০২৬ সালের শরতে যখন মঙ্গল পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে, তখন মহাকাশযানগুলো আমাদের গ্রহের মাধ্যাকর্ষণকে ব্যবহার করে জোর ধাক্কায় মঙ্গলের দিকে যাত্রা শুরু করবে। আশা করা হচ্ছে, ২০২৭ সালে মহাকাশযান দুটি মঙ্গলে পৌঁছাবে। ব্লু অরিজিনের এই রকেট উৎক্ষেপণকে বিশেষভাবেই দেখছেন বিজ্ঞানীরা। কারণ এই প্রথম নাসা বেসরকারি উদ্যোগে মঙ্গল অভিযান করছে। খবর এএফপির।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক