নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা
সেনাসদস্য পরিচয়ে বরিশালের মেয়ে সুইটিকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহের টিকটকার শান্ত। টিকটকে পরিচয়ের মাধ্যমে প্রেমের পর বৃহস্পতিবার রাতে এক তরুণীকে বিয়ে করতে আসলে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতার শান্ত মুরগির খাবার বিক্রির দোকানের কর্মচারী। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্ত টিকটকে নিজেকে সেনাসদস্য হিসাবে পরিচয় দিতেন।
ওসি মিজানুর রহমান বলেন, শান্ত সেনাবাহিনীর নকল লোগো খচিত গেঞ্জি ও মাস্ক কিনে তা পরে ভিডিও ও ছবি টিকটকে প্রচার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন। তা বিশ্বাসযোগ্য করতে সেনাসদস্যের নেমপ্লেট ছাড়া ভিডিওতে নিজের ছবি বসিয়ে তা মেয়েদের কাছে পাঠাত। এরপর তরুণীদের বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনাসদস্যের কার্ড বানিয়ে তরুণীদের কাছে পাঠাতেন শান্ত। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিত। বরিশালে বিয়ে করতে আসার আগে তিনি ১৬ জুন বাগেরহাটের এক মেয়েকে বিয়ে করেছেন।
