ভুটানে মারিয়া-সানজিদাদের দাপুটে ফুটবল – বর্ণমালা টেলিভিশন

ভুটানে মারিয়া-সানজিদাদের দাপুটে ফুটবল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১১:০৩ 125 ভিউ
ভুটানে শুরু হওয়া নারী লিগের প্রথমদিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। আসরের প্রথম ম্যাচেই সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারদের নিয়ে গড়া থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে। ভুটানের লিগে এবার বাংলাদেশ থেকে খেলছেন দশ ফুটবলার। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তারা। আর এর মধ্যে থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। থিম্পুর প্রথম ম্যাচের একাদশেই ছিলেন বাংলাদেশের তিন ফুটবলার। যেখানে প্রথম ম্যাচে গোল পেয়েছেন বাংলাদেশের মারিয়া মান্দা করেছেন। লাল কার্ড পেয়ে মারিয়াদের দল ১০ জন হলেও জয় পেতে কষ্ট হয়নি থিম্পুর। আগামী ১২ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সেই দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের সর্বাধিক চার জন রয়েছেন পারো এফসিতে। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের প্রথম ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে। এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার ভুটানে যাওয়া দশ জনের মধ্যে কয়জনকে ডাকেন সেটাই দেখার বিষয়। ১২ ও ১৫ মে দুই দলের ম্যাচে নজর রাখবেন বাটলার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?