ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন পরামর্শ দিল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে নতুন পরামর্শ দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৩৬ 73 ভিউ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ঢাকায় দেওয়া এক বিবৃতিতে বিসিবি এই কৃতজ্ঞতা প্রকাশ করে। বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির সঙ্গে অচলাবস্থার সময় পিসিবি এবং তাদের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার যোগ্য। আলোচনার সময় তারা ‘উদাহরণযোগ্য ক্রীড়াসুলভ মনোভাব ও সংহতি’ দেখিয়েছেন বলে উল্লেখ করা হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জরুরি আলোচনার জন্য তিনি লাহোর সফর করেছিলেন। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেন, যেন টুর্নামেন্টের স্বার্থে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে পাকিস্তান। বুলবুল বলেন, ‘গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফরের পর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের কথা বিবেচনা করে, আমি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে।’ এর আগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। এর পরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের ফলে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়ে যাওয়া টুর্নামেন্ট থেকেও কার্যত ছিটকে যায় বাংলাদেশ। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান আগেই জানিয়েছিল, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এতে করে বিশ্বকাপে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে আইসিসির ওপর সমঝোতায় পৌঁছানোর চাপ আরও বেড়ে যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ