ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী – বর্ণমালা টেলিভিশন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০৩ 84 ভিউ
মাঠের বাইরের নাটকীয়তা ও বয়কটের হুমকি ধামকি শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই নিয়ে যখন ক্রিকেট বিশ্ব উত্তাল, তখন মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘কলকাতার মহারাজ’ স্পষ্ট জানালেন, খেলা আর রাজনীতিকে এক করে দেখা উচিত নয়। পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি হতে যাওয়া ম্যাচটি নিয়ে সৌরভ বলেন, ‘সরকারি স্তরে কী কথাবার্তা হচ্ছে, সেটা আমি বলতে পারব না। তবে তারা খেলছে, এটা ভালো কথা। খেলা ও রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। আশা করি ম্যাচটা ভালো হবে।’ তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের সেই আগের ঝাঁঝ এখন আর নেই বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, শক্তিমত্তার বিচারে পাকিস্তান এখন ভারতের চেয়ে বেশ পিছিয়ে। সৌরভ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা আগের মতো জমেনি। পাকিস্তান দল এখন তেমন ভালো খেলছে না। ভারতের এই দলের সঙ্গে জিততে হলে পাকিস্তানকে অসাধারণ ক্রিকেট খেলতে হবে। রোহিতদের দলটা এখন অনেক বেশি শক্তিশালী।’ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কারা হতে পারে, তা নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সৌরভ। তার চোখে ভারত সেমিফাইনালের জন্য নিশ্চিত। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকেও তিনি শেষ চারের শক্তিশালী দাবিদার মনে করছেন। আর চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ডের ওপর বাজি ধরছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ