ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬
৫:১৯ পূর্বাহ্ণ
19 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ | ৫:১৯ 19 ভিউ
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমসের আয়োজনে ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ২৮শে জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরে উভয় দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। আজ ২৯শে জুলাই, বুধবার পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে ১০টি ভারতীয় গরু নিলামে তোলার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, নিলামে অংশগ্রহণ এবং সম্ভাব্য লাভের অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। একপর্যায়ে লাভের অংশ নিয়ে মতবিরোধ দেখা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ ৫০ শতাংশ অংশ দাবি করলেও বিএনপির পক্ষ ৩০ শতাংশ প্রস্তাব দেয়। এতে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্র জানায়, এ সময় ছাত্রশিবিরের সাবেক নেতা মাহাবুব আলম সমঝোতা ভেঙে যাওয়ার ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু ক্রয় করেন। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে সমঝোতার ভিত্তিতে নিলাম পরিচালিত হচ্ছে, যার ফলে রাষ্ট্র রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি ছিল, উন্মুক্ত ও স্বচ্ছ নিলামের মাধ্যমে গরু বিক্রি করা হোক, যাতে সরকারের রাজস্ব আয় বাড়ে। এ দাবি জানানোর পর বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে নিলাম কার্যক্রম যেন পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, কয়েকটি গরুর নিলামকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। বিএনপি এ ধরনের ঘটনার সমর্থন করে না। জামায়াতের উপজেলা আমির বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষের কাছ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে