ভঙ্গুর দল নিয়েও রংপুরকে হারাল রাজশাহী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জানুয়ারি, ২০২৫
৮:১৪ পূর্বাহ্ণ
168 ভিউ

ভঙ্গুর দল নিয়েও রংপুরকে হারাল রাজশাহী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৮:১৪ 168 ভিউ
পারিশ্রমিক বিতর্কে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। বিসিবির বিশেষ অনুমোদনে দেশি ক্রিকেটারদের নিয়ে কোন রকম একাদশ গড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদরা। ওই ম্যাচেও শক্তিশালী রংপুরকে ২ রানে হারিয়েছে রাজশাহী। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের ১০ম ম্যাচে দ্বিতীয় হার। মজার বিষয় হচ্ছে- দুই ম্যাচেই রাজশাহীর কাছে হেরেছে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলা নুরুল হাসানের সোহানের রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে দুর্বার রাজশাহী। টপ অর্ডারে জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক রান পাননি। মিডল অর্ডারে মৃত্যুঞ্জয় ও ইয়াসির রাব্বি ব্যর্থ হন। লোয়ারে আকবর আলী ১৯ ও সানজামুল ইসলাম ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলে একশ’ ছাড়ানো পুঁজি এনে দেন রাজশাহীকে। জবাব দিতে নেমে রংপুর ২৯ রানে ৫ উইকেট হারায়। ৪৯ রানে দলটির ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ও রাকিবুল হাসান মিলে দলকে জয়ের আশা দেখান। রাকিবুল ২০ রান করে ফিরে যান। সাইফউদ্দিন খেলেন হার না মানা ৩১ বলে ৫২ রানের ইনিংস। ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। জয়ের জন্য রংপুরের শেষ ওভারে ২৫ রান দরকার ছিল। সাইফউদ্দিন পরপর দুই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন। কিন্তু পরের দুই বলে রান নিতে পারেননি। পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মেরে হারের ব্যবধান কমান তিনি। রাজশাহী ১১ ম্যাচে ৫ জয় পেয়েছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার সুযোগ এখনো টিকে আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত