ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন – বর্ণমালা টেলিভিশন

ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৫:৫৩ 93 ভিউ
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানের যে ব্যাগি গ্রিন টুপি মাথায় চড়িয়েছিলেন, সেটা কিনে নিতে প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা খরচ করেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, খেলাধুলা ও কারুকলা বিভাগের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের বিশেষ গ্যালারিতে কিংবদন্তির সেই সবুজ রঙের টেস্ট ম্যাচের টুপিটি এখন শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার খেলাধুলার ইতিহাস নিয়ে বিশেষ এই গ্যালারি বানানো হয়েছে, যেখানে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকও সংরক্ষণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ক্রিকেটার। অনেকগুলোর মধ্যে তার একটি আইকনিক ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের পাওয়ার অর্থ হলো, দর্শনার্থীরা আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে খুব কাছ থেকে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।’ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্র্যাডম্যানের ১১টি ব্যাগি গ্রিন টুপি এখন অবশিষ্ট আছে বলে সবার ধারণা। এটি তার মধ্যে একটি। আরেকটি আছে অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে। বাকি ৯টি ব্যাগি গ্রিন টুপি ব্যক্তিগত সংগ্রহশালায়। অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার রন স্যাগার্স ব্র্যাডম্যানের এই টুপিটি পেয়েছিলেন। তিনি তার এক সতীর্থকে টুপিটি দেন এবং সেই সতীর্থ পরে তা দিয়ে দেন অস্ট্রেলিয়ার এক অপেশাদার সংগ্রাহককে। সেই সংগ্রাহক ২০০৩ সালে এক ব্যক্তির কাছে টুপিটি বিক্রি করে দেন এবং অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ সেই ব্যক্তির কাছ থেকেই টুপিটি কিনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেই সিরিজে ৮ ইনিংসে ৯৭.১৪ গড়ে সর্বোচ্চ ৬৮০ রান করা ব্র্যাডম্যানের এই টুপি কিনতে অর্ধেক পরিমাণ অর্থ দিয়েছে ফেডারেল সরকার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?