ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ – বর্ণমালা টেলিভিশন

ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ৬:৪২ 64 ভিউ
নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবার নতুন এক চমক দিলেন। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে তিনি জানিয়েছেন, নেইমার এখনো দলে জায়গা পেতে পারেন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাত দিয়ে জানা গেছে, আনচেলত্তি সরাসরি বলেছেন, ‘তার কাছে দুই মাস আছে প্রয়োজনীয় গুণ দেখানোর।’ তবে তিনি এটাও জানিয়েছেন, তার চোখে নেইমারের ফর্মে ফেরাটা বেশ ভালো হয়েছে। সমস্যা হলো নেইমারের ফর্ম ধরে রাখাটা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে নেইমার ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি। ক্লাব ফুটবলে ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে নেইমার সাধারণ কোনো খেলোয়াড় নন। ৭৯ গোল নিয়ে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচেও দর্শকরা তার নাম ধরে স্লোগান দিয়েছেন। আনচেলত্তি এখন স্বীকার করছেন, নেইমারের প্রতিভা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বিশ্বকাপ হতে পারে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমার থাকলে দলটি একটি ভিন্ন মাত্রায় পৌঁছাতে পারে। কিন্তু সময়মতো ছন্দে ফিরতে না পারলে দলে ফেরা হবে না। সেক্ষেত্রে ক্যারিয়ার তো শেষই, এই বিশ্বকাপ হয়ে থাকবে নেইমারের অনন্ত আক্ষেপের নাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?