ব্রাজিলে আনচেলত্তির ৫ চ্যালেঞ্জ – বর্ণমালা টেলিভিশন

ব্রাজিলে আনচেলত্তির ৫ চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:২০ 183 ভিউ
বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসাবে অভিষেক হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির। ক্লাব ফুটবলের সফলতম কোচ এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। নতুন অধ্যায়ের শুরুতে আনচেলত্তির সামনে পাঁচ চ্যালেঞ্জ। ব্রাজিলে পা রেখেই ৬৫ বছর বয়সি ইতালিয়ান কোচ বলেছিলেন তার একমাত্র লক্ষ্য সেলেকাওদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া। সেজন্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে হবে ব্রাজিলকে। ১০ দলের লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। চার ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলের চারে আছে ব্রাজিল। এবারের আন্তর্জাতিক বিরতিতে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে জিতলে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে আনচেলত্তির দল। আনচেলত্তির দ্বিতীয় চ্যালেঞ্জ, বিশ্বমানের একজন সেন্টার ফরোয়ার্ড খুঁজে বের করা। ব্রাজিলের বর্তমান দলে রোনালদো বা রোমারিওর মতো কোনো গোলমেশিন নেই। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া মূলত উইঙ্গার। প্রথাগত নাম্বার নাইন হিসাবে শুধু রিচার্লিসনকে খেলাতে পারেন আনচেলত্তি। রিচার্লিসন নিজের সেরা ছন্দে না থাকায় দ্রুত বিকল্প খুঁজে বের করতে হবে নতুন কোচকে। সৃষ্টিশীল মিডফিল্ডারও খুঁজে নিতে হবে আনচেলত্তিকে। ব্রাজিলের পতনের অন্যতম কারণ মাঝমাঠে সৃষ্টিশীলতার ঘাটতি। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভরসা ছিলেন টনি ক্রুস ও লুকা মদরিচ। ব্রাজিল দলে এমন কেউ নেই। ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে দিয়ে আপাতত কাজ চালাতে হবে আনচেলত্তিকে। ব্রাজিলের নড়বড়ে রক্ষণকে চীনের প্রাচীর বানাতে কাফু ও রবার্তো কার্লোসের মানের ফুলব্যাকও লাগবে আনচেলত্তির। শেষ চ্যালেঞ্জ হলো, সুন্দর ফুটবল উপহার দিয়ে সমর্থকদের আস্থা পুনরুদ্ধার করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?