ব্রাজিলের দুঃখের কারণ এখন নেইমার – বর্ণমালা টেলিভিশন

ব্রাজিলের দুঃখের কারণ এখন নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৪ 121 ভিউ
বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে সেরা ফুটবলার নেইমার। সেই তিনিই এখন রীতিমতো ব্রাজিলের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছেন। চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ফুটবলারের। ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না এই তারকার। তার আগেই ফের চোটে পড়েছেন তিনি। ব্রাজিলের হয়ে আগামী সপ্তাতেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারের। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছিলেন। সান্তোসে ফিরে সময়টাও ভালো কাটছিল তার। কিন্তু হঠাৎই ফের চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। যে কারণে এখন আসন্ন এই ম্যাচ দুটিতে খেলা হচ্ছে না তার। নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে। এই তরুণ কতটা মেলে ধরতে পারেন নিজেকে, নেইমারের অভাব পূরণ করতে পারেন কতটা; সেটাই এখন দেখার। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। যে কারণে তার সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে আগ্রহ দেখায়নি সৌদি আরবে তার ক্লাব আল হিলাল। অতিরিক্ত চোট প্রবণ হওয়ায় নেইমারকে নিয়ে আগ্রহ কমেছে ইউরোপিয়ান ক্লাবগুলোরও। যে কারণে একরকম বাধ্য হয়েই শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে হয়েছে তাকে। তবে সেই যাত্রাটাও সুখকর হলো কই। ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলেই চোটে পড়েছেন তিনি। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ