বেলকুচি উপজেলার বহিষ্কৃত সেই সাত যুবদল নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৩৬ পূর্বাহ্ণ
120 ভিউ

বেলকুচি উপজেলার বহিষ্কৃত সেই সাত যুবদল নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৩৬ 120 ভিউ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিষ্কৃত সেই সাত যুবদল নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত পত্রে বহিষ্কারে প্রেস বিজ্ঞপ্তি দেয় দলটি। আবার রাতেই ওই বহিষ্কার আদেশ প্রত্যাহারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত এক পত্রে পুনরায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বহিষ্কার আদেশ প্রত্যাহারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্ল্যেখিতব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’