বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মে, ২০২৬
৫:০৬ অপরাহ্ণ
76 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ | ৫:০৬ 76 ভিউ
ভূরাজনৈতিক অস্থিরতায় ডলারের দাম এবং তেলের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বুধবার (৬ মে) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির আশা বাড়ায় বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স প্রায় ৪,৬৪৭.০৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও বেড়ে প্রায় ৪,৬৫৮ ডলারে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অল্প সময়ের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে চালানো একটি সামরিক কার্যক্রম স্থগিত করছেন। এর কারণ হিসেবে তিনি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কথা উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় তেলের দামে পতন হয়েছে। যা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। ওয়ান্ডার সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ভূরাজনীতিতে এই পরিস্থিতিতে ঝুঁকি কমায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন। মূলত ডলার দুর্বল হলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে চাহিদা বাড়ে। অন্যদিকে, তেলের দাম বেশি হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। যদিও স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদ-ভিত্তিক সম্পদের দিকে টেনে নিতে পারে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের আসন্ন নন-ফার্ম পে-রোল রিপোর্টের অপেক্ষায় আছেন, যা অর্থনীতির শক্তি এবং ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতির ওপর প্রভাব ফেলতে পারে। স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ৩.৪% বেড়ে প্রতি আউন্স ৭৫.৬২ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্লাটিনাম ২.৪% বেড়ে ১,৯৯৯.৯৫ ডলার ও প্যালাডিয়াম ২.৬% বেড়ে ১,৫২৪.৫৯ ডলার হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন