বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ | ৭:১৩ 57 ভিউ
ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশের পর অনেকেই বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তবে মাঠে বসে সেই মহারণ উপভোগ করতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ। জানা গেছে, ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা, আর তৃতীয় ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা। শুধু ফাইনালই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এই নীতিকে সাধারণ সমর্থকদের জন্য বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে এই মূল্যনীতি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। বুধবার রাতে ফিফা গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছাড়ে। তবে এখনও নকআউট পর্বের টিকিট বিক্রি শুরু হয়নি। শুধু টিকিটের মূল্য নয়, বিক্রির পদ্ধতিও সমর্থকদের অসন্তোষের বড় কারণ হয়ে উঠেছে। লটারি পদ্ধতি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে বহু সমর্থক দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও টিকিট সংগ্রহ করতে পারেননি। এছাড়া অনেক ব্যবহারকারী ভুল কিউ-তে চলে যাওয়া, সিস্টেম ত্রুটি, কিংবা সঠিক পেজে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন। এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিংকে ক্লিক করার পরও অনেক সমর্থক নির্ধারিত পেজে ঢুকতে পারেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট। আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার ওপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা চরম বিশৃঙ্খলা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও তুলনামূলকভাবে অনেক বেশি বলে জানা গেছে। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা যত বাড়ছে, টিকিটের মূল্য ও বিক্রি ব্যবস্থাপনা নিয়ে বিতর্কও ততই তীব্র হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে বিশ্বকাপ কি ধীরে ধীরে সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা