বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৮ 71 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। টুর্নামেন্টের ৯ম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সোমবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় কানাডা। আগে ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। চলতি আসরে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে ৪ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ দলের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়ায় স্কটল্যান্ড। সোমবার কানাডার বিপক্ষে ৩২ বলে ১০টি চার আর এক ছক্কায় ৫৯ রান করেন ওপেনার এইডেন মার্করাম। ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান ট্রিস্টান স্টাবস। তিনি ১৯ বলে দুই দুই চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন। ২৩ বলে এক চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন ডেভিড মালান। ২১ বলে ৩৩ রান করেন রায়ান রিকেল্টন। ২২ বলে ২৫ রান করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি