বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৬
৪:৫৯ পূর্বাহ্ণ
63 ভিউ

বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৪:৫৯ 63 ভিউ
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, এবারের বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের হাতেই দেখতে চান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ২৫০তম স্বাধীনতা দিবসের বছরে বিশ্বকাপ জিততে না পারলে, ইংল্যান্ডের আমেরিকার মাটিতে শিরোপা জেতাও হবে একটি স্মরণীয় ঘটনা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। জুলিয়ানির বিশ্বাস, দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শিরোপা জিততে পারে ইংল্যান্ড। তার ভাষায়, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম ভারসাম্যপূর্ণ দল এবং তাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। ইংল্যান্ডের সাফল্যে অধিনায়ক হ্যারি কেইনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জুড বেলিংহামেরও প্রশংসা করেন জুলিয়ানি। তার মতে, এই দুই তারকার পারফরম্যান্সই ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সবশেষে ইংল্যান্ডের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোচের উচিত দলকে বিশ্বাস করানো যে, তারাই এবারের বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে। সূত্র: ডেইলি মেইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা