বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ নভেম্বর, ২০২৫
৭:১৬ পূর্বাহ্ণ
79 ভিউ

বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ৭:১৬ 79 ভিউ
দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নওগাঁর মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভকারীদের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের কারণে যান চলাচল সাময়িকভাবে অচল হয়ে পড়ে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রার্থী পরিবর্তন না করলে এই আসন বিএনপি হারাবে বলে মনে করেন তাঁরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কদিন আগে ২৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি ঘোষণা করেছে ফজলে হুদা বাবুলের নাম। এতে ক্ষুব্ধ হয়েছেন আসনটি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচনে জয়ী প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা। ফজলে হুদা বাবুলের পরিবর্তে এই আসনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী ঘোষণার দাবিতে আজ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত এই কর্মসূচিতে বিএনপি, তাদের অঙ্গসংগঠন যুবদল, সহযোগী সংগঠন ছাত্রদলসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জনির সমর্থকেরা জানান, যাঁকে মনোনয়ন দেয়া হয়েছে, এলাকার মানুষের সাথে তাঁর সম্পর্ক নেই। এই সিদ্ধান্ত থেকে সরে না এলে নির্বাচনে এই আসনে বিএনপি হেরে যেতে পারে বলেও মতামত জানান তাঁরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বকের মোড়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। কর্মীদের ডাকে সাড়া দিয়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, এই মনোনয়ন এখনও চূড়ান্ত নয়। রাজনীতি থেকে তাঁর বাবা আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, যা এখনো চলমান বলে মনে করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণাও দেন তিনি। এই আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হন আখতার হামিদ সিদ্দিকী নান্নু। তিনি ২০০১ সালে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তাঁর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির প্রার্থী হয়েছিলেন, তবে সে সময়ে ১৪ দলীয় জোটের (জাতীয় পার্টি) প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে হেরে যান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে