বাবা-মায়ের কাছে ফিরতে চায় শিশু হোসাইন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
240 ভিউ

বাবা-মায়ের কাছে ফিরতে চায় শিশু হোসাইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৫৭ 240 ভিউ
হারিয়ে যাওয়া চার বছরের শিশু হোসাইন ফিরতে চায় তার পরিবারের কাছে। যে বয়সে মা-বাবার আদর স্নেহ আর ভালোবাসায় থাকার কথা, সেই বয়সে মা-বাবাকে হারিয়ে আশ্রয় হয়েছে কুমিল্লার দেবিদ্বারে সরকারি শিশু পরিবারে। গত বছরের ১৪ ডিসেম্বর মায়ের সঙ্গে বেড়ানোর এক ফাঁকে হারিয়ে যায় সে। খবর নিয়ে জানা গেছে, সাত মাস আগে হোসাইন (৪) নামে একটি ছেলে তার মায়ের সঙ্গে বাহির হয়ে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া হোসাইন মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে চড়ে চলে আসে কুমিল্লার লাকসাম স্টেশনে। পুলিশ তার পরিবারকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সেখান থেকে হোসাইনকে লাকসাম সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে দেবিদ্বার সরকারি শিশু পরিবারে পৌঁছে দেয়। পরে শিশু পরিবারের কর্তৃপক্ষ হোসাইনের সঙ্গে কথা বললে সে তার বাবার নাম আলমগীর হোসেন, মায়ের নাম জরিনা ও গ্রামের বাড়ি নোয়াখালীর নামাত বলে জানায়। সে আরও জানায়, তার বাবা নোয়াখালীর একটি দোকানে কাজ করে। হাসান নামে তার একটি ছোট ভাই রয়েছে। শিশু পরিবারের কর্তৃপক্ষ হোসাইনের দেওয়া গ্রামের নাম সঠিক না পাওয়ায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। হোসাইন সাত মাস ধরে দেবিদ্বার শিশু পরিবারে অন্য এতিম শিশুদের সঙ্গে আছে। সে প্রায়ই বাবা-মায়ের কাছে যেতে ব্যাকুল হয়ে উঠে। তাদের জন্য অনেক কান্নাকাটি করে। দেবিদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুন চন্দ্র দে বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর লাকসাম থানা পুলিশ হোসাইনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বয়স চার বছর হবে। হোসাইন তার পরিবারের কাছে ফিরে যেতে প্রায়ই কান্নাকাটি করে। হোসাইন তার যে গ্রামের নাম বলে, সেই নামে নোয়াখালীতে কোনো গ্রাম খুঁজে না পাওয়ায় আমরা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারছি না। যদি কেউ তার পরিবারের সন্ধান পান আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার