বাবা-ভাই না ফেরার দেশে, ঋতুপর্ণার মা লড়ছেন ক্যানসারের সঙ্গে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুলাই, ২০২৫
৯:৪৯ পূর্বাহ্ণ
136 ভিউ

বাবা-ভাই না ফেরার দেশে, ঋতুপর্ণার মা লড়ছেন ক্যানসারের সঙ্গে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৯:৪৯ 136 ভিউ
বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা। এরপর জাতীয় দলে এসেও সে ধারাটা ধরে রেখেছেন ঋতুপর্ণা চাকমা। তার গোলে বাংলাদেশ সাফ জিতেছিল দ্বিতীয় বারের মতো, এরপর তার জোড়া গোলে এবার এশিয়ান কাপে খেলাও নিশ্চিত করে ফেলেছে দলটা। তবে তার এমন পারফর্ম্যান্সের মাহাত্ম্য বেড়ে যায় যখন তার ব্যক্তিগত কষ্টের কথা সামনে চলে আসে। ঋতুপর্ণার বাবা আগেই পরলোকগত হয়েছেন। ২০২২ সালে তার ভাই পার্বণ চাকমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে যান। তার তিন বোনের বিয়ে হয়ে গেছে আগেই। ঋতুপর্ণার পৃথিবী তাই স্রেফ তার মা আর বোনেদের ঘিরেই। এবার ঋতু জানালেন, তার মা-ও আক্রান্ত ক্যানসারে। তবে সেসব দুর্ভাবনাকে তিনি মাঠে চলে আসতে দিচ্ছেন না আদৌ। সেসব একপাশে রেখেই তিনি পারফর্ম করে যাচ্ছেন অবিরাম। ২ জুলাই যখন তার জোড়া গোলে বাংলাদেশ চলে গেল এশিয়ান কাপে, তার সঙ্গে সঙ্গেই ফোন করেছেন মাকে। ঋতুপর্ণার কথা, ‘জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। মা অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল তার আর নিজেকে অসুস্থ মনে হচ্ছে না।’ এরপরই ঋতু জানালেন তার মায়ের অসুস্থতার কথা। তিনি বলেন, ‘আমার মা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। আমি মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। নিয়মিত ক্যামোথেরাপি দিচ্ছি। এবার দেশে ফিরে মায়ের অপারেশন করাবো। আশা করি মা দ্রুত সুস্থ হয়ে যাবেন।’ বাহরাইনের পর মিয়ানমারকেও হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বাছাইপর্বে তুর্কমেনিস্তানের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচ আজ ঋতুপর্ণাদের। ইয়াঙ্গুনের থুউন্নু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। টানা দুই জয়ের পর ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের মেয়েরা। শুক্রবার কিডস জোনে বেড়াতে গিয়ে ছবি এঁকে সময় কাটিয়েছেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। এ অনুভূতিটা কেমন জানালেন ঋতুপর্ণা, ‘অনুভূতি বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি, এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি, এটা কল্পনারও বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপে খেলব। এটা আমাদের জন্য বড় অর্জন।’ তবে দুই জয়ে এশিয়ান কাপ নিশ্চিত করার পরও উদযাপন করেনি বাংলাদেশ দল। সবটুকু উদযাপন তোলা আছে শেষ ম্যাচের জন্য। তা শেষেই উদযাপন করতে চান ঋতুপর্ণারা, ‘আমরা এখনো উদযাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদযাপন করার পরিকল্পনা আমাদের।’ উদযাপন হয়নি, তাই বলে ভালো লাগার রেশ মনে নেই, ব্যাপারটা এমন নয়। ঋতুপর্ণার কথা, ‘আমরা দুবারের সাফ চ্যাম্পিয়ন। এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করলাম। আমাদের লক্ষ্য ছিল এশিয়ান কাপে খেলার। বাংলাদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সেটাই আমরা করছি। লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে