বাফুফের গঠনতন্ত্র সংস্কার হিমাগারে! – বর্ণমালা টেলিভিশন

বাফুফের গঠনতন্ত্র সংস্কার হিমাগারে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১১:০১ 133 ভিউ
গঠনতন্ত্র সংস্কারের জন্য গত বছরের ৯ নভেম্বর প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিন মাস মেয়াদে তিন সদস্যের কমিটি গঠিত হলেও সেই সংস্কার এখন হিমাগারে। কমিটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও দু-একটি সভা ছাড়া আর কিছুই করতে পারেনি। গত বছরের ৪ ডিসেম্বর কমিটির প্রথম সভা হলেও ফিফা এ সংক্রান্ত কোনো গাইডলাইন দেয়নি বলে বাফুফে সূত্রে জানা গেছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিডিয়াকে বলেন, ‘ফিফা-এএফসি’র সঙ্গে আমাদের গঠনতন্ত্র সংস্কার কমিটির সভা হয়েছিল। গঠনতন্ত্র সংস্কারের লক্ষ্যে ফিফা একটি নির্দেশনা দেবে, সেটা অনুসরণ করে আমরা অগ্রসর হব। সেই নির্দেশনা এখনো আসেনি।’ কাজী সালাউদ্দিনের গত মেয়াদে বাফুফে জানিয়েছিল, ‘ফিফা কাউন্সিলর সংখ্যা ও নির্বাহী কমিটির আকার কমানোর নির্দেশনা দিয়েছে।’ এরপর বাফুফে তৎকালীন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে নিয়ে একটি গঠনতন্ত্র সংস্কার কমিটি করে সেটা আর কোনো আলোর মুখ দেখেনি। বছরচারেক আগে ফিফা যদি কাউন্সিলর ও নির্বাহী কমিটি উভয়ের আকার কমানোর নির্দেশনা দিয়েই থাকে, তাহলে আবার কেন ফিফার নির্দেশনার অপেক্ষায় বাফুফে? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন কমিটি গঠনতন্ত্র নিয়ে নতুনভাবে কাজ করছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?