বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ
146 ভিউ

বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১০:২৩ 146 ভিউ
বনানীর প্রাইম এশিয়ার শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মূল হোতা বিশ্ববিদ্যালয় ছাত্র আবুজর গিফারী পিয়াস। শিঙাড়ার দোকানে হাসাহাসি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার পরও বান্ধবীর কাছে হিরো সাজতে সে ‘হায়ার’ করে বনানী এলাকার বেনসন গ্রুপসহ দুই কিশোর গ্যাং। বিশ্ববিদ্যালয় গেটে ডেকে আনে অন্য বন্ধুদেরও। সবাই মিলে অতর্কিতে হামলা চালায় পারভেজের ওপর। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে সেই তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার মূলহোতা আবুজর গিফারী পিয়াস ও তার বান্ধবী ঐশিসহ দুই তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। ১৯ এপ্রিল বিকালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উলটোদিকে একটি শিঙাড়ার দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় হাসাহাসি করছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। তাদের পেছনে বসেছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশি ও ফারিহা হক টিনা। একপর্যায়ে ঐশি তার ছেলেবন্ধু প্রাইম এশিয়ার এলএলবির ছাত্র আবুজর গিফারী পিয়াসকে ফোন করে অভিযোগ করেন, তাদের (ঐশি-টিনা) উদ্দেশ করে হাসাহাসি করা হচ্ছে। একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাথীর ও বিবিএর মেহেরাজকে সঙ্গে নিয়ে পিয়াস ওই দোকানে যান। হাসাহাসির প্রসঙ্গ নিয়ে পারভেজের সঙ্গে তারা কথা কাটাকাটি করেন। একপর্যায়ে বিষয়টি প্রাইম এশিয়ার প্রক্টরকে জানানো হয়। প্রক্টর পারভেজকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। পারভেজ ওই দুই শিক্ষার্থীর কাছে ঘটনার জন্য ক্ষমাও চান। এরপরও বান্ধবীর কাছে হিরো সাজতে পিয়াস তার এলাকার বন্ধুদের এবং বনানী কড়াইল বস্তি এলাকার কিশোর গ্যাং বেনসন গ্রুপের সদস্যদের ফোনে ডেকে আনেন। তারা ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠিসোঁটা, ছুরি-চাকু ও চাপাতি নিয়ে এসে পারভেজ ও তার বন্ধু তারিকুল ইসলামকে মারধর করে। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান পারভেজ। এই ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য আল কামাল শেখ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাথীর হাসান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া র‌্যাবের হাতে গাইবান্ধা থেকে গ্রেফতার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে শুক্রবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই মামলায় চারজন রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা অপর তিনজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজী, কিশোর গ্যাংয়ের সদস্য আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। পুলিশ জানায়, এই ঘটনার অন্যতম হোতা আবুজর গিফারী পিয়াস, বান্ধবী ফাতেমা তাহসিন ঐশি এবং অপর তরুণী ফারিহা হক টিনাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। রিমান্ডে থাকা আসামিরা বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানায় পুলিশ। সূত্রমতে, হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র এবং বনানী এলাকার দাপুটে কিশোর গ্যাং বেনসন গ্রুপের সদস্যদের উপস্থিতির বিষয়টি ভিডিও ফুটেজে ধরা পড়েছে। তার ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। যারা রিমান্ডে রয়েছেন, তাদের ফুটেজ দেখিয়ে হামলাকারীদের নাম-পরিচয় জানতে চাওয়া হয়। রিমান্ডের এই আসামিদের জিজ্ঞাসাবাদে বনানী ও মহাখালী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপকর্মের তথ্যও উঠে এসেছে। এ পর্যন্ত হামলায় অংশ নেওয়া ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। আবুজর গিফারী পিয়াস ও তার বান্ধবীকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে নিহত পারভেজের পরিবার। জানা গেছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থী আবুজর গিফারী পিয়াস ও ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশি ও ফারিহা হক টিনা বনানী বিদ্যানিকেতনে পড়াশোনা করেছে। পিয়াস ও ঐশির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। পিয়াসের বাসা মহাখালী আমতলা এলাকায়। মহাখালী ও কড়াইল বস্তি এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। সেই সম্পর্ক তিনি ঘটনার দিন কাজে লাগান। মেহেরাজ নিজেও মহাখালীর হাজীরবাগ এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং পিয়াসের ঘনিষ্ঠ বন্ধু। পিয়াস, মাহাথীর ও মেহেরাজ প্রাইম এশিয়ায় পড়াশোনা করলেও এলাকার দুই কিশোর গ্যাংয়ের সঙ্গে নানা অপকর্মে লিপ্ত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার বলেন, যারা রিমান্ডে রয়েছেন, তাদের হত্যা ঘটনাসহ সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার এজাহারভুক্ত আসামি এবং ফুটেজ দেখে শনাক্ত করা অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়েল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার পরদিন ২০ এপ্রিল নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড