বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড – বর্ণমালা টেলিভিশন

বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৫:২৯ 63 ভিউ
আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ আইপিএল। তবে আইপিএলের ১৯তম আসরের আগে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর শিরোপা উৎসব চলাকালে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর আইপিএলের আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনালের দিন (৩১ মে) একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দলআইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দল এ প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, ‘গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনো অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।’ শুধু যে এবারই আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হচ্ছে, এমন নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় সেবার টুর্নামেন্ট শুরুর আগে কোনো অনুষ্ঠান হয়নি। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। আর ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ