নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বাঘায় সাবেক মেয়রসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
