বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কার্যক্রমের মহড়া পরিদর্শন করেছেন ইইউ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ মার্চ, ২০২৫
৭:১৮ অপরাহ্ণ
189 ভিউ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কার্যক্রমের মহড়া পরিদর্শন করেছেন ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৭:১৮ 189 ভিউ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কার্যক্রমের মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব। সোমবার (৩ মার্চ) সকালে তিনি রাজধানীর ফরিদাবাদ হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া দেখেন। এসময় লাহবিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। লাহবিব তার বক্তব্যে বলেন, আগুন ও ভূমিকম্পে দ্রুত সাড়াপ্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রস্তুতির মহড়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। আসলে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগে প্রস্তুতির কোন বিকল্প নেই। পুরো পৃথিবীই বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।  এসময় উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধিতে সারাদেশের জনগণকে সহায়তা ও জরুরি পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। মানবকল্যাণে আমাদের লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুব ও স্বেচ্ছাসেবকগণ। তারাই আমাদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদানের মূল চালিকাশক্তি। সংকটকালে তাদের দ্রুত পদক্ষেপ অনেক প্রাণ রক্ষা করে। তাদের সক্ষমতা বৃদ্ধি করা টেকসই, কার্যকর ও দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (ডিসিআরএম) বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এর সঞ্চালনায় মহড়ায় আরো উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের দূত ও বাংলাদেশ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় প্রধান সালেহ উদ্দিন আহমেদ, বিডিআরসিএস’র মহাসচিব ড. কবীর এম আশরাফ আলম, এনডিসি, আইএফআরসি’র হেড অব ডেলিগেট আলবার্তো বোকানেগ্রা, জার্মান, সুইডিশ ও ড্যানিশ রেড ক্রসের বাংলাদেশ প্রধানগণ।     উল্লেখ্য, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে ইইউ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সফরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক