বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৬ 79 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধানের পথে যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছিল, সেখান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দ্রুতই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে এক সপ্তাহেরও কম সময় থাকায় সিদ্ধান্তে আর বিলম্ব হলে তা আত্মঘাতী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, সমর্থক ও অন্যান্য অংশীজনদের ভ্রমণ ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি শর্তে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে। পিসিবি ও বিসিবি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর দাবি জানিয়েছে। পাশাপাশি, ভারত-পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও আলোচনায় ছিল বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ