বাংলাদেশে ফিরে আসছেন রিশাদ-নাহিদ – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশে ফিরে আসছেন রিশাদ-নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৪৪ 131 ভিউ
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে খেলাধুলার জগতেও। সবশেষ এর শিকার হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো। এই সিদ্ধান্তের ফলে দেশে ফিরছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএলে খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন তারা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছিল, পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সরিয়ে নেওয়া হবে। রিশাদ ও নাহিদও সেই পরিকল্পনার অংশ হিসেবে দুবাই যাচ্ছিলেন। তবে অঞ্চলজুড়ে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়েছে, তাতে শেষ পর্যন্ত পিএসএল পুরোপুরি স্থগিত করে দেয় পিসিবি। এই অবস্থায় বিসিবি দ্রুত পদক্ষেপ নেয়। খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে ছিলেন দুইজন বাংলাদেশি সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলক। তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল বিসিবি। চার জনই এখন দেশের পথে যাত্রা শুরু করেছেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। অনেক বিদেশি ক্রিকেটারও পাকিস্তানে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। এতে চাপের মুখে পড়ে পিসিবি। প্রথমে ভেন্যু বদল, তারপর নিরাপত্তা শঙ্কা—সব মিলিয়ে আর টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার উপায় ছিল না। রিশাদ হোসেন পিএসএলে ভালো শুরু করেছিলেন। তার পারফরম্যান্স নিয়ে প্রশংসাও হয়েছিল। নাহিদ রানা ছিলেন অভিষেকের অপেক্ষায়। কিন্তু মাঠের খেলায় ছন্দ পাওয়ার আগেই যুদ্ধের উত্তাপে থেমে গেল সব কিছু। কবে আবার শুরু হবে পিএসএল, তা কেউ জানে না। তবে আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় সুখবর—রিশাদ ও নাহিদ নিরাপদে বাড়ি ফিরছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন