বাংলাদেশের কামব্যাকের সামর্থ্যে আস্থা আছে এই পাকিস্তানির – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশের কামব্যাকের সামর্থ্যে আস্থা আছে এই পাকিস্তানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০৯ 135 ভিউ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেছে ১৬৪ রানে। হেরেছে ৩৭ রানের বড় ব্যবধানে। তবে এখনো এই সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বাংলাদেশের। দলে থাকা পাকিস্তানি কোচ মুশতাক আহমেদও তেমনটি বিশ্বাস করেন। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের বিশ্বাস, কামব্যাক করার সামর্থ্য আছে বাংলাদেশ দলের। তবে দারুণ ক্রিকেট খেলায় পাকিস্তানকে প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। আঘা সালমান (সালমান আলী আঘা) দারুণ খেলেছে। ক্রিকেটিং শট খেলেছে। টি-টোয়েন্টি হোক আর টি-টেন হোক, আপনাকে বেসিক ঠিক রাখতে হবে। ক্রিকেটিং শট খেললেই ভালো হবে। বোলাররা যেখানেই বল করেছে সেখানেই মেরে দিয়েছে। আঘা সালমানকে কৃতিত্ব দিতে চাই কারণ অনেক ভালো খেলেছে।’ মুশতাক আরও বলেন, ‘আমাদের দুই মেইন পেসার নেই। সঠিক বলেছেন আপনি। তাসকিন (আহমেদ) ফিজরা (মুস্তাফিজুর রহমান) নেই। শরিফুল (ইসলাম) ভালো শুরু এনে দিয়েছে। পাকিস্তানের আজকে ভালো ইনটেন্ট ছিল। ফলে তাদের কৃতিত্ব দিচ্ছি। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে।’ এছাড়া দুই পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে পুরো ৪ ওভার না করানো প্রসঙ্গে মুশতাক বলেন, ‘অধিনায়কের সঙ্গে কথা হয়নি এখনও। পিচ শুরুতে ট্যাকি (স্টিকি বা আঠালো) ছিল। সুইং হচ্ছিল। স্লো হচ্ছিল। যখন আমরা শুরু করলাম। ফখর এবং সাইমের আউট দেখলে বুঝতে পারবেন। প্রথম ৫-৬ ওভারে ট্যাকি পিচ ছিল। পরে পিচ আরও ভালো হয়েছে ক্রমাগত। লিটন (দাস) হয়ত স্পিনে বেশি আত্মবিশ্বাসী ছিল।’ এছাড়া একাদশ বাছাই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘বেঞ্চ স্ট্রেন্থ বাজিয়ে দেখতে হবে বিশ্বকাপের আগে কোন কম্বিনেশন আমাদের জন্য কাজ করবে। লং টার্ম চিন্তা করতে হবে। জাকের (আলী অনিক) মিডল অর্ডারে ভালো করছে। সে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাওহিদও (হৃদয়) ভালো করছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?