বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:০৭ 229 ভিউ
বিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করলো রবি। এখন থেকে ৭০টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে রবি ও এয়ারটেলের রোমিং সুবিধা। বিদেশ ভ্রমণের সময় গ্রাহকরা সরাসরি তাদের মূল ব্যালান্স থেকে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে এটি কেনা যাবে। কোনো ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রয়োজন হবে না। আজ বৃহস্পতিবার রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা তাদের ভ্রমণের আগেই রোমিং প্যাক কিনে রাখতে পারবেন। তবে প্যাকটি কার্যকর হবে গন্তব্যে পৌঁছানোর পর থেকে। সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ বলেন, “আমাদের নতুন রোমিং প্যাকগুলোতে আছে বেশি ডাটা, উন্নত ফিচার ও বাজারের সবচেয়ে আকর্ষণীয় মূল্য। ভ্রমণকারীদের সবচেয়ে স্মার্ট পছন্দ হবে এটি। এতে রয়েছে সাশ্রয়ী ডাটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাক। খুব সহজেই ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ মাধ্যমে সুবিধাটি চালু করা যাবে।” অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের যুগ্ম পরিচালক শাহজাহান আলী বলেন, ‘রবির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে লেনদেন সহজ ও স্বচ্ছ করতে চাই। রবির নতুন এ সুবিধাটি সে লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় মুদ্রায় রোমিং কেনার এই সুবিধা বাংলাদেশিদের ভ্রমণকে আরও সহজ করবে এবং ইন্টারন্যাশনাল পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে। ‘এটি বাংলাদেশের টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশি টাকায় রোমিং কেনার সুবিধা দিয়ে রবি গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।’ যোগ করেন শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান মনি এবং উপপরিচালক ফারজানা রহমান। রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম, চিফ পিপল অফিসার, মুহাম্মদ শোয়েব বেগ, এবং হেড অফ মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। রোমিং প্যাক ব্যবহারের নিয়ম বৈধ পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল টিকিট (প্রয়োজনে) থাকলে খুব সহজেই ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে রোমিং প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করা যাবে। ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে