বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ১০:২৭ 91 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের মূল লড়াইয়ে নামার আগে ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার (৬)। তবে আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩১ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫১ রানের কার্যকরী জুটি। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা মাত্র ১৪ বলে অপরাজিত ২৪ এবং সোবহানা ১৫ বলে অপরাজিত ২৪ রান করলে বাংলাদেশ পায় লড়াকু সংগ্রহ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। দলটির হয়ে একাই লড়াই করেছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান করে ফিফটি তুলে নেন তিনি। এছাড়া ছানিডা সুথিরুয়াগ করেন ১৮ বলে ২৫ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১১৭ রানেই আটকে যায় থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ