ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল – বর্ণমালা টেলিভিশন

ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ | ৬:৪০ 363 ভিউ
চট্টগ্রাম বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পরমুহুর্তে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন। কিন্তু বিমান ওঠানামাসহ বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন পুরোদমে সচল রয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলীল জানান, ফ্লাইটটি অবতরণের পরমুহুর্তেই রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর ফ্লাইটটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে অ্যাপ্রোনে সরিয়ে নেয়া হয়। সকাল সাগে ১১টার পর রানওয়ের কার্যক্রম আবারও সচল হয়। খলীল আরও জানাান, ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। সেটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লেও এর আগেই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা