ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ অক্টোবর, ২০২৫
৬:১৭ অপরাহ্ণ
77 ভিউ

ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৬:১৭ 77 ভিউ
নরসিংদীর জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর— তারা বিএনপির সদস্য হতে পারবে না। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব। নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। উল্লেখ্য, সদস্য সংগ্রহের পাশাপাশি জেলা বিএনপি দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বলে সভায় জানানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে