নিউজ ডেক্স
আরও খবর
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট
গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আরিফুল ইসলাম রকি। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন চাইনিজ চাপাতি ও দা নিয়ে রকির ওপর হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা তাঁকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রতিটি আঘাত পিঠে ও মাথার পেছনের দিকে লেগেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যেই হামলা চালিয়ে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীদের নাম এখনো জানা যায়নি।
পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রকিকে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, তাঁর ক্ষত অনেক গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে রকি ফেসবুকে সরব ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আটক হয়েছিলেন। কিছুদিন আগে কারামুক্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই থাকতেন।
এ ঘটনায় পুলিশ বা অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাদের প্রতিক্রিয়াও জানা যায়নি। মামলা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]